
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ক’দিন ধরে বৃষ্টির ছিঁটেফোটা নেই। গরমে হাঁসফাঁস করছে সারাদেশের মানুষ। সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের পর ১৩ অঞ্চলে বৃষ্টি হয়েছে গত ১২ ঘন্টায়। দপ্তরটি জানিয়েছে আগামীকাল কয়েক অঞ্চলে বৃষ্টির জোরালো সম্ভবনা রয়েছে।
আজ শনিবার (২৭ আগস্ট ২০২২) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এগ্রিকেয়ার২৪.কমকে জানান, “রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।”
পড়তে পারেন: আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে
পূর্বাভাসে দেখা যায়, গত ২৪ ঘন্টায় দেশের ১৩টি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে ৫৬ মিলিমিটার এবং সর্বনিন্ম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মংলা ১ মিলিমিটার। এছাড়া দিনাজপুর ১৩, সৈয়দপুর ১৮, সিলেট ৩৪, শ্রীমঙ্গল ১৪, পটুয়াখালি ও কক্সবাজার ৪, খেপুপাড়া ২, টেকনাফ ১৭, হাতিয়া ২৩, রাঙ্গামাটি ২৮, সন্দীপ ১৭, চট্টগ্রাম ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: বিনামূল্যে ধানের চারা, ২৪ ঘন্টার মধ্যে বিদুৎ সংযোগ দেবে কৃষি বিভাগ
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। গতকাল সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২২ মিনিট।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৮ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৬ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৩ দশমিক ৫ ডিগ্রি।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























