
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের কয়েক বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বর্ষণ শুরু হতে পারে ৫ বিভাগে।
আবহাওয়া দপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে বিচ্ছিন্নভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।
আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ,আকাশ অংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসাথে হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বিহার ও এর আশপাশে পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। পশ্চিমবঙ্গে আবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে আগ্রসর হতে পারে।
এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়া ও কুতুবদিয়া ২৫ দমমিক ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























