নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ভারী বৃষ্টিপাতের কারণে আবারও দেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্র, যমুনা-পদ্মা, গঙ্গা নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েক বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বন্যা পরিস্থিতি সম্পর্কে আজ শনিবার (২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে জানান, গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে।

পড়তে পারেন: কমেছে দাম, কদর বেড়েছে কবুতরের বাচ্চার

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।

অন্যদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক বলেন, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: রাজশাহীতে আমদানি কমায় বেড়েছে আমের দাম

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফ ৪৫ মিলিমিটার।

আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৫ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ