
আবহাওয়া ডেস্ক,এগ্রিকেয়ার২৪.কম: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়োবৃষ্টি হতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বিকেলেই শুরু হতে পারে ভারী বর্ষণ পারে। এমনটিই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২ জুন ২০২১) সকাল ৯ টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্হায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিপর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি-দিক দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ী দমকায় ৩০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে ।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুযাডাঙ্গাতে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্দীপে ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুন্ডে ১৯৩ মিলিমিটার। আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১১ মিনিটে।পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সিনপটিক অবস্থাঃ লঘুচাপের এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























