নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই। তবে, দিন ও রাতের তাপমাত্রা উঠানামা করতে পারে।

আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী ২৪ ঘন্টার আবহাওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা নাই।

সিনপটিক অবস্থা উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘূচাপটি বর্তমানে দক্ষিণপূর্ববঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ১৬ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, আজ সর্বোনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৪.১ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ