আকস্মিক বৈশাখী ঝড়ে ও বৃষ্টিতে আম চাষিদের ব্যাপক ক্ষতি
মৌসুমের আকস্মিক ঝড়-বৃষ্টিতে আম চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক হঠাৎ থেমে থেমে বৃষ্টিপাতের সাথে ঝড় ও মুশলধারে বৃষ্টির কারণে অধিকাংশ আম গাছের মুকুল মাটিতে লুটিয়ে পড়ায় মাথায় হাত উঠেছে অনেক আমের চাষিদের। আজ বিকাল ৫ টা থেকে শুরু করে হঠাৎ কাল বৈশাখী  ঠান্ডা বাতাসসহ থেমে থেমে বৃষ্টি ও ঝড় সাথে বৈশাখী কাল বাতাস বৃষ্টি এতে করে আমের মুকুলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।আম চাষিরা জানান, অন্যান্য বছরের চেয়ে এ বছর রেকর্ড পরিমাণ মুকুল এসেছে আমে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত না হলে অনেক চাষী লাভের মুখ দেখবে । আর বৃষ্টি শুরুর পর থেকেই পুরো ঢাকায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে যায়।শহরের বিভিন্ন জায়গায় ধুলা বালুতে  একাকার হয়ে গেছে।