নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে ভোর থেকে কিছু অঞ্চলে কুয়াশা পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহওয়াবিদ তারিফুল ইসলাম কবির জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোর থেকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া দপ্তর আরোও জানায়, দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১০ কিলোমিটার। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় আপেক্ষিক আদ্রতা ৬৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট এবং সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিট।

এগ্রিকেয়ার/এমএইচ