
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: খুলনার ডুমুরিয়ায় মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করায় ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজী জিয়াউর রহমান (৪০) নামের এক চাষিকে এ জরিমানা করে আদালত ।
জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া মির্জাপুর গ্রামে মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করছিল গুটুদিয়া গ্রামের কাজী শামসুর রহমানের পুত্র ঘের চাষি কাজী জিয়াউর রহমান (৪০) নামের এক চাষি। তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন- ২০১০ এর ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ২০, হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পোল্ট্রি লিটার ব্যবহার ও মাছের খাদ্য প্রয়োগের সময় সরকারী রাস্তার ক্ষতি করার জন্য দ্রুত রাস্তা মেরামতসহ আলাদা বাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ সময় ডুমুরিয়া থানার এস আই আলামিন সহ তিন সদস্যের পুলিশ বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অবশ্য কাজি জিয়াউর রহমান ১০ ড্রাম পোল্ট্রি লিটার ব্যবহার করার কথা স্বীকার করেছেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























