
মাছ চাষে স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বিশেষ ভাবে সক্ষম যুবক। মাছ চাষের মাধ্যমে আশার আলো খুঁজে পেয়েছেন। বিশেষভাবে সক্ষমবেকার যুবক রহিম। গ্রামে তিনিই প্রথম বানিজ্যিক ভাবে হারিয়ে যাওয়া মাগুর মাছ, শিং মাছ চাষের গোড়াপত্তন করেন
অল্প দিনের ব্যবধানে মাছ চাষে অসামান্য সাফল্যের কারণে তিনি তরুণ উদ্যোক্তা নামে এলাকায় পরিচিতি পান। শারীরিকভাবে অসুস্থ এই বেকার যুবক উপজেলা মৎস্য কর্মকর্তা পরামর্শ সহযোগিতা নিয়ে শুরু করছে চৌবাচ্চায় মাছ চাষ। তার সঙ্গে সঙ্গে বাড়ির পাশের একটি এক বিঘা আয়তনের পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে বিজ্ঞানসম্মত উপায়ে জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করছেন।
























