মান্দা (নওগাঁ) প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধারে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক অসহায় কৃষকের প্রায় আড়াই বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মৈনম ইউনিয়নের মৈনম মৌজায়।

স্থানীয়রা জানান, জমিটি নিয়ে দক্ষিণ মৈনম গ্রামের মৃত নগেন্দ্রনাথের ছেলে সচীন্দ্রনাথের সঙ্গে একই গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে আশুতোষ ও ঋৃষিতোষ এবং নাতী বাবলু ও মুক্তা গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো । এরই জের ধরে আদালতে মামলা দায়ের করায় ধানগুলো নষ্ট করা হয়েছে বলে জানান তারা।

জানাগেছে, ভুক্তভোগী সচীন্দ্রনাথের ছোটভাই গোপেন্দ্রনাথ আমন মৌসুমে ওই বিবাদমান জমিতে ধান এবং মাসকলাই চাষ করেছিলেন। গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) গভীর রাতে আগাছানাশক বিষ প্রয়োগ করে প্রায় আড়াই বিঘা জমির সম্পূর্ণ ধান এবং মাসকলাই নষ্ট হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এখন পর্যন্ত তারা কোন আইনী সহায়তা না পেয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দাবি যে, তারা ন্যায় বিচার এবং নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর থেকে পরিত্রাণ পেতে চান তারা । এর আগেও ওই বিবাদমান জমিতে রোপিত ফসলে আগাছানাশক বিষ প্রয়োগ করে নষ্ট করা হয়ছে বলেও জানান তারা । এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আগাছানাশক বিষ প্রয়োগ করে ধান নষ্ট করার বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নেই। পরিপল্পিতভাবে ফাঁসাতে উদ্দ্যেশ প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করা হয়েছে।

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এগ্রিকেয়ার/এমএইচ