
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩দিন) দক্ষিণপশ্চিম মৌসুমীবায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় হতে পারে এবং বিকেলে ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৫ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৫ মিনিটে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ২২.১ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























