
আজ রাত একটার মধ্যে দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার (২৫শে আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বিকেল তিনটা থেকে রাত একটার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
























