ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতেই ৬ অঞ্চলে ঝড়োহাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটিই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা, দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ধীরে ধীরে কমতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। রোববার (২ মে) এর পরে ঝড়ের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। দুপুর থেকে ৬ বিভাগে আঘাত হানবে কালবৈশাখী ঝড় সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারেন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

এগ্রিকেয়ার/এমএইচ