
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আবহাওয়ার পূর্বাভাসে জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ বর্তমানে মধ্যে উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যত্র সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তার মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানান, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বাহারি বা ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুর ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার।
এগ্রিকেয়ার/এমএইচ
























