নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: পবিত্র ঈদুল আজহার ঈদে রাজশাহীর সবজির বাজার অনেকটা স্থিতিশীল থেকেছে। ছুটি শেষে শিক্ষানগরীতে শিক্ষার্থীদের আসা শুরু হয়েছে। সাথে সপ্তাহের ব্যবধানে কম দাম থাকলেও বেড়েছে কাঁচা মরিচের কেজি দাঁড়িয়েছে ১৪০ টাকা। তবে ঈদের পরপরই সালাদের উপকরণ টমেটো, শসা ও গাজরের দাম কমতে শুরু করেছে।

আজ রোববার রাজশাহীর রাজশাহীর সাহেব বাজার মাস্টারপাড়া, উপশহর নিউমার্কেট, লক্ষীপুর নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ৬০ থেকে ৭০ টাকা।

মাস্টারপাড়া বাজারের সবজি বিক্রেতা সাইফুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, কাঁচা মরিচের সরবরাহ ভালোই আছে। তবে একেবারে টান পড়েছে এমন নয়। বাজারে অনেকের কাছেই আছে কাঁচামরিচ। পাইকারিতে বেশি কিনতে হচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি করছি।

পড়তে পারেন: খামারে বেড়েছে ব্রয়লারের দাম, বাজারে ডিমের

সরবরাহে তেমন ঘাটতি না থাকায় অন্যান্য সবজির দামে বড় পার্থক্য দেখা যায়নি। বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়, করলা ৪০ টাকা, দেশি আলু ৩০ টাকা, ডায়মন্ড-কার্ডিনাল আলু ২০ টাকা থেকে বেড়ে ২৪ টাকা, ফুলকপি প্রতিকেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, কাঁচা পেঁপে প্রতি কেজি ২০ টাকা, গাজর প্রতি কেজি ১৬০ টাকা, ক্ষীরা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, শশা ৬০ টাকা টমেটো প্রতি কেজি ১০০ টাকা আর কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে দেখা মিলেছে লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামের। সবুজ ক্যাপসিকাম আড়াইশ টাকা কেজি বিক্রি হচ্ছে। হলুদ ও লাল ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি।

দু-সপ্তাহ আগে পেঁয়াজের দরপতন হলেও বর্তমানে ক্রমেই বাড়ছে পেঁয়াজের দাম। ভালো মানের দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ বাজারে খুচরায় বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। মধ্যমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

পড়তে পারেন: কমেছে ব্রয়লারের দাম, বেড়েছে ডিমে

পেঁয়াজের বাড়তি দামের বিষয়ে বাজারের খুচরা বিক্রেতা রবিউল ইসলাম বলেন, হঠাৎ পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। গত শুক্রবারে একটু কম দামে বিক্রি হয়েছে পেঁয়াজ। আজ প্রতিকেজি ৫-৭ টাকা বেড়েছে। এছাড়া সামনে পেঁয়াজের দাম কতটা কমবে নিশ্চয়তা নেই। বাংলাদেশে কখন কোন জিনিসের দাম বাড়বে কেউ জানেনা। তবে পেঁয়াজ ৪০-৫০ এর মধ্যেই থাকবে।

এগ্রিকেয়ার/এমএইচ