
সবুজ বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সবুজ আড্ডা
গত ৯ মে ২০২৫, সবুজ বাংলাদেশ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা রমনা পার্কে এক প্রাণবন্ত পরিবেশে। কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম রহমান দূর্জয়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন ইউনিটের সদস্যরা ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কেক কাটা, সবুজ আড্ডা, পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। তরুণদের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে এক মিলনমেলায়, যেখানে সবাই পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সবুজ বাংলাদেশের এই যাত্রা শুধু একটি সংগঠনের নয়, এটি একটি আন্দোলন—পরিবেশবান্ধব, টেকসই ও সচেতন সমাজ গঠনের পথে। নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সবাইকে আহ্বান জানাই: আসুন, পরিবেশ রক্ষায় সক্রিয় হই, সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করি।
#sabujbangladesh
#youthforclimateglobal
#পরিবেশসচেতনতা
#জলবায়ুপরিবর্তন
#সবুজআড্ডা
#টেকসইউন্নয়ন
























