
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসাথে দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজস্থান ও তৎসংলগ্নএলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও তৎসংলগ্নএলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, বরিশাল, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।
পড়তে পারেন: ডিমের দাম কমাতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে
এছাড়া তাপ প্রবাহ চলবে ৭ অঞ্চলে। এসব অঞ্চলের মধ্যে গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ রয়েছে। এ অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন ছত্তীসগঢ় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পড়তে পারেন: চালের দামে মজুতদারদের পকেট ভারি, বঞ্চিত চাষিরা
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২৯ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৫ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়া ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান,দেশের সকল নদ-নদী সমূহের পানি আগামী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























