ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘূচাপ আকারে দক্ষিণ পূর্ববঙ্গোপসাগর সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর ১১ ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে। এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও সীতাকুন্ড ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিনে সারা দেশের তাপমাত্রা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সুস্পষ্ট লঘুচাপ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘূচাপ আকারে দক্ষিণপূর্ববঙ্গোপসাগর সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এরআগে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এটি উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, পঞ্চগড় থেকে টাঙ্গাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এ তাপমাত্রা সর্বোচ্চ দুই দিন স্থায়ী হতে পারে।

আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২৮ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ