নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশে অস্থায়ীভাবে দমকা- ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ শুক্রবার (২৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।
২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে পাবনা, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখালী ও বাহেরহাট জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে
সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮৬ শতাংশ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা মংলায় ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ শ্রীমঙ্গলে ৫৪ মি.মি.। আজ সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ