
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী ৩ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এমটিই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্বে আক্রান্তের মধ্যে ভারতেই ৭৮ হাজার ৫২৪ জন। এরপর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। বিশ্বে এর আগে ২ অক্টোবর একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরো ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত এ ভাইরাস বিশ্বের ১০ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























