নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানান, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে। সকালের দিকে কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া দপ্তর আরোও জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৫ থেকে ১০ কিলোমিটার। আজ সন্ধ্যায় ঢাকায় আপেক্ষিক আদ্রতা ৭১ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিট এবং সূর্যোদয় ভোর ৬ টা ৩১ মিনিট।

এগ্রিকেয়ার/এমএইচ