
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টায় ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়াবিদ মো: ওমর ফারুক বিজ্ঞপ্তিতে জানান, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: ছাদ বাগানে যেসব চাষ করতে পারেন
এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনী ৫৭ মিলি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাড়াশ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাট ২১ ডিগ্রি।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫ টা ৫৪ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























