নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসাথে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মনোয়ার হোসেন জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২ দিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নাই। একইসাথে আগামী ৫ দিনের তাপমাত্রা বাড়তে পারে।

তেঁতুলিয়া সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।  আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিট এবং সূর্যদয় ভোর ৬ টা ৬ মিনিট।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ