
মেহেদী হাসান, জেলা প্রতিনিধি, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর নাটোর জেলার চলনবিল এলাকায় পুরোদমে বোরো মৌসুমের ধান কাটা এখোনো শুরু হয়নি। তবে পুরো ধান কাটা মৌসুম শুরু হতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে। বিচ্ছিন্নভাবে আগাম জাতের মিনিকেট ধান কাটা শুরু হয়েছে। করোনা মহামারিতে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া নিয়ে দুশ্চিন্তায় এই অঞ্চলের প্রান্তিক চাষীরা।
ধান কাটা নিয়ে কৃষকদের সাহস যোগাতে মাঠে নেমে এসেছেন খোদ সিংড়া পৌরসভার মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস। গরীব এক কৃষকের ধান কেটে দিলেন নিজ হাতে। সাথে আরোও সহযোগিতা করেছেন সিংড়া উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের ২৫-৩০ জন নেত-কর্মীর একটি দল।
আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ এড,জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশে মঙ্গলবার সকালে সিংড়া চলনবিল অঞ্চলের মাঠে পৌর মেয়র ও স্বেচ্চায় শ্রমিক সংকটে বিপাকে পড়া এই প্রান্তীক কৃষকের ধান কেটে দিয়েছেন বলে জানান তারা।
এসময় পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস বলেন, চলনবিলের মাঠের ধান প্রায় পেকে গেছে। পুরো মৌসুম এখনও শুরু হয়নি। ধান কাটার পুরো মেীসুম শুরু হলে বিভিন্ন জেলা থেকে প্রতিবছর যে ভাবে শ্রমিকের দল এসে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে যায় এবছরও সময় মতই শ্রমিকরা আসবেন।
মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় ইতিমধ্যে যে সকল জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে আসেন সেসকল জেলার প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, যাতে করোনার এই দুর্যোগে শ্রমিকদের চলাচলের কোন সমস্যা না হয়। সব মিলে ধান কাটা শ্রমিকদের কোন সংকট হবেনা ইনশাআল্লাহ।
আরোও পড়ুন: গ্রামে ঢুকতেই ধান কাটা শ্রমিকদের গায়ে জীবানুনাশক স্প্রে
























