
ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষকের মাঝে নলছিটিতে সবজি বীজ বিতরণ কর্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা এসব বীজ পৌঁছে দিবেন কৃষকের দোরগোড়ায়।
রোববার (৩ মে, ২০২০) উপজেলা কৃষি অফিস নলছিটি ঝালকাঠির নিজস্ব অর্থায়নে সাপ্তাহিক সভায় কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়।
প্রাথমিক পর্যায়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম এড়াতে ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে এই বীজ বিতরণ করা হয়। পরবর্তীতে তারা ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র কৃষকের মাঝে এই বীজ বিতরণ করবেন।
এই বীজ বিতরণ করেন উপজেলা উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশ আজ করোনা পরিস্থিতির মধ্যে সবাই বিপর্যস্ত। বিশেষ করে কৃষকরা এই ভয়াবহ সময়েও মাঠে উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য কাজ করছে।
কৃষকদের সর্বাত্নক সহযোগীতা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংক্রামনেরও সময় কৃষি বিভাগের কর্মীরা মাঠে সেবা দিয়ে যাচ্ছেন এটা নি:স্বন্দেহে প্রশংসার যোগ্য।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে উপজেলায় সব আবাদী জমি চাষাবাদের আওতায় আনাই মূল লক্ষ্য। করোনা পরবর্তী খাদ্যসংকট মোকাবেলায় কৃষক ও সচেতন নাগরিকদের বাড়ীর আশে পাশে সবজী চাষ করার জন্য ক্ষুদ্র চাষীদের জন্যই বীজ বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এই সবজী চাষ পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য সংকট মোকাবেলায়ও ভূমিকা রাখবে বলে আশাবাদ করেন এ কৃষি কর্মকর্তা। তিনি সংশ্লিষ্ট সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহার করার জন্য পরামর্শ দেন। এছাড়া যে কোন সময়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য সদা কৃষকের পাশে থাকার জন্য নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মরত দুইজন কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষকের মাঝে নলছিটিতে সবজি বীজ বিতরণ কর্যক্রম শুরু এমন উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে এগ্রিকেয়ার২৪.কম।
আরও পড়ুন: কৃষি প্রণোদনা নিয়ে কোন অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
























