নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন অনাবাদি না থাকে। ঘরের কোনায় হলেও কিছু ফলান, ফলমূল আবাদ করুন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনা মোতাবেক চুনারঘাট উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ বৃক্ষরোপনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন।

গতকাল রবিবার চুনারঘাট দক্ষিণ নরপতিতে পতিত জমিতে সাজনা, পেয়ারা এবং লেবু চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান, চুনারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ জালাল সরকার।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে একযোগে সকল পতিত জমিতে ফলন নিশ্চিত করতে মেগা পরিকল্পনা গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান সকল শ্রেণী পেশার মানুষকে কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে স্ব স্ব ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে ইতোমধ্যে ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন
তিনি হবিগঞ্জ জেলার সকল সচেতন মহলকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে জেলা প্রশাসক মহোদয়ের আহবানে সাড়া প্রদান করে এগিয়ে আসতে অনুরোধ জানান।