নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মুজিব শতবর্ষ উপলক্ষে তিনমাস ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় বেরোবি ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ ভূঁইয়া ৩০ টি চারা গাছ রোপণ করেন।

এর মধ্যে ১৬ টি মেহগনি গাছ,৪ টি লেবু গাছ,২টি পেঁপে গাছ,৩ টি সুপারি গাছ,৩ টি লটকন গাছ ও ২ টি ডালিম গাছের চারা।

ছাত্রনেতা মারুফ ভূঁইয়া এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ অপরিহার্য তাই আমাদের প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিৎ। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনানুসারে ইনশাআল্লাহ সারা বাংলা সবুজে ছেয়ে যাবে।

আরও পড়ুন: দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের শুরু বৃহস্পতিবার