
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চীন সম্ভাব্য যে ভ্যাকসিনটি তৈরি করেছে তা বছরের শেষদিকে বাণিজ্যিক বিক্রির উদ্দেশে ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি সিনোফার্ম। কোম্পানিটির তৈরি ভ্যাকসিন বিষয়ে কোম্পানি প্রধান লিউ জিংজেন নিশ্চিত করেছে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি।
এপির প্রতিবেদন অনুযায়ী, ভ্যাকসিনটির দাম কি পরিমান হবে এ বিষয়ে সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন দেশটির একটি দৈনিককে বলেছেন, এর দাম হবে এক হাজার ইয়েন বা ১৪০ মার্কিন ডলালের কম। ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে ভ্যাকসিনটি দেওয়া হবে।
লিউ জিংজেন আরও বলেন, সাধারণত বড় বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে; তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আপাতত তার প্রয়োজন পড়বে না।
গুয়ামিং ডেইলি নামের ওই দৈনিকে মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন নিতে হবে না।’ করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্মা। বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন লিউ জিংজেন।
বছরের শেষে বাজারে আসছে চীনা ভ্যাকসিন সংবাদ ছাড়াও রাশিয়ার ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারে আনা হবে বলে জানিয়েছে রাশিয়া। ভ্যাকসিন দৌড়ে কোন দেশ কতটা এগিয়ে যাবে এবং সফল হবে এটাই দেখতে তাকিয়ে আছে বিশ্ব।
























