
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতে ঝড়োহাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের তিন বিভাগের দু-এক জায়গায় এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (১ মে) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় কমতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

আজ ডিমলায় ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৭.৮ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১২) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৪৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৪ মিনিটে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। রোববার (২ মে) এর পরে ঝড়ের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। বিকেলে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারেন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























