জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ রাতে দেশের ৪ বিভাগে ঝড়োহাওয়াসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১৬ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা পারে। এছাড়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী,ফেনী, রাজশাহী, পাবনা, খুলনা  বরিশাল বিভাগের উপর দিয়ে তাপমাত্রা বয়ে যাচ্ছে েএবং তা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামটি ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এছাড়া ৫ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ৫০ মি.লি. করে।

আজ রাতে ৪ বিভাগে ঝড়োহাওয়াসহ বৃষ্টি শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।