নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঈশ্বরদীর বাজারে দেখা মিলছে বোম্বাই লিচু। অতিরিক্ত ক্ষরায় ফলন বিপর্যয়ের পর ভালো দামের আশা করছেন লিচু চাষিরা।

বোম্বাই লিচুর দেখা মিললেও বাজার দখল করে আছে মূলত মোজাফ্ফর ( দেশী আঁটি) জাতের লিচু। ঈশ্বরদীর সাহাপুর, আওতাপাড়া ও জয়নগর লিচু মোকাম ছাড়াও বাগান থেকেও লিচু বিক্রি হচ্ছে। বাগানে বিক্রি লিচু অল্প অল্প করে পাড়ার পর বাজারজাতকরণ করছেন লিচু চাষি ও ব্যবসায়ীরা।

আরোও পড়তে পারেন: দেখেই চিনুন মিষ্টি লিচু

এবার বোম্বাই লিচুর গুটি কম দেখা দেওয়ায় ফলন কমেছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশী লিচু আকার ভেদে  মোকামে ও বাগানে প্রতি হাজার ২,৫০০ থেকে ২,৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর বোম্বাই লিচু ১,৩০০ থেকে ১,৫০০ টাকা হাজার দামে বিক্রি হয়েছিল। বোম্বাই লিচু পুরোপুরি বাজারে আসতে এখনও ৬-৭ দিন সময় লাগবে।

আরোও পড়তে পারেন: লিচুর ফল ফেটে যাওয়া রোগের সহজ সমাধান

সলিমপুরের লিচু চাষি শাহমত জানান, আমরা বৃষ্টির জন্য এখন শঙ্কায় রয়েছি। বৃষ্টি হলে লিচুর গোড়া পচে যাবে এবং পোকার জন্ম হবে। আর লিচুতে পোকা হলে ঝড়ে পড়বে এবং দামও আর ভালো পাওয়া যাবে না। এ অঞ্চলের বেশিরভাগ লিচু চাষি সারাবছর অপেক্ষা করে থাকেন লিচুর মৌসুমের জন্য।

গত রোববার জয়নগরের শিমুলতলা লিচুহাটে আঁটির লিচু উঠলেও বোম্বাই লিচুর আমদানি কম দেখা যায়। ভালো দাম পেলে ফলন কম হওয়ার তি কিছুটা হলেও কাটিয়ে ওঠার আশা করছেন লিচু চাষিরা। বোম্বাই লিচু বাজারে আসতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে বলে এলাকার সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান জানান।

আরোও পড়তে পারেন: অবশেষে লিচু গাছে সেই আমের রহস্য উন্মোচন!

সাহাপুর ইউপি’র চেয়ারম্যান মিনহাজ ফকির বলেন, এমন অনেক কৃষক আছেন, যারা শুধু লিচু আবাদের ওপরই নির্ভরশীল। কিন্তু এবারে লিচুর জন্য বৈরী সময়। এরপর বোম্বাই লিচুর ফলন কম হওয়ায় দাম আরো বেশী অর্থাৎ প্রতি হাজার ৩,০০০ টাকারও বেশী দামে বিক্রি হওয়ার আশা করছেন কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর ঈশ্বরদীতে ৫০০ কোটি টাকার লিচু বিক্রি হয়েছিল। এবারে বোম্বাই লিচুর ফলন কম হওয়ায় তা অর্ধেকেরও নীচে নেমে আসবে।

এগ্রিকেয়ার/এমএইচ