
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল ভারী বর্ষণের খবর দিলো আবহাওয়া দপ্তর। সেইসাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানায়, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, বরিশাল ,চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরোও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্হিতি অনুকূলে রয়েছে। ঢাকা , খুলনা, বরিশাল , চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী , রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ১১৬ মিলিমিটার। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি-দিক দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ০৬-১২ কিলোমিটার। যা অস্থায়ী দমকায় ২৫-৩০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১০ মিনিটে।পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সিনপটিক অবস্থাঃ লঘুচাপের এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























