
জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগের দু/এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া পরিবর্তন হতে পারে। আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমারখালি ৭৪ মি.মি.।
এগ্রিকেয়ার/এমএইচ
























