
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গবাদিপশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমের মূল্যায়ন ও পরামর্শ প্রদানে ন্যাশনাল টেকনিক্যাল রেগুলেটরি কমিটির (এনটিআরসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৩ সেপ্টেম্বর ২০২১) অধিদপ্তরের সম্মেলনকক্ষে কমিটির আহবায়ক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সচিব ডাঃ ভবতোষ কান্তি সরকার, পরিচালক, কৃত্রিম প্রজনন, প্রাণিসম্পদ অধিদপ্তর এর সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আলোচ্য বিষয়সমূহ তুলে ধরেন।
সভায় জাতীয় স্বার্থে গবাদিপশুর ধারাবাহিক জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্রিডিং পলিসি অনুসরণ, প্রজননকর্মীদের কাজের মান নিয়ন্ত্রণ, রেকর্ড সংরক্ষণ, মাসিক প্রতিবেদন নিয়মিত স্থানীয় সরকারি দপ্তরে প্রেরণ ইত্যাদি বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় এবং সেগুলো প্রতিপালনে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে জোর তাগিদ দেয়া হয়।
এগ্রিকেয়ার/এমএইচ
























