নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সমূদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইসাথে দেশের কয়েক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়,খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থাঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উড়িষ্যা ও তৎসংলগ্ন ছত্রিশগড়ে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তররপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে (১০-১৫) কিঃ মিঃ যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (২৫-৩০) কিঃ মিঃ । আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয়  ভোর ০৫ টা ৫০ মিনিটে।
৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টি বজ্র বৃষ্টির প্রবনতা হ্রাস পেতে পারে।বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এ সময়ের শুরুতে বৃষ্টি বজ্র বৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় খেঁপুপাড়া সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ