নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। সুস্পষ্ট লঘুচাপটিি বর্তমানে গাঁঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। খুলনাসহ ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছুজায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গুজরাট এলাকায় অবস্থানরত অপর সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পূর্ব আরব সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে (১০-১৫) কিঃ মিঃ । আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয়  ভোর ০৫ টা ৫০ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) বৃষ্টি বজ্র বৃষ্টির প্রবনতা বৃদ্ধি হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় মংলা সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনা ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ