নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। আগামীকাল ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে দপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আবহাওয়ার পূর্বাভাসে জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অবশিষ্টাংশ বিদায়ের জন্য অনকূলে আসতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যত্র সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তার মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নিকলিতে  ৯৭ মিলিমিটার।

এগ্রিকেয়ার/এমএইচ