
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মো: বজলুর রশিদ জানান, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থায় বলা রয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।
তেঁতুলিয়ায় সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ও সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩৪.২ দশমিক ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিট এবং সূর্যদয় ভোর ৬ টা ০৫ মিনিট।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























