
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অবশেষে দু-তিন দিনের শঙ্কা কাটিয়ে সু-খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দুই বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আজ সোমবার (৬ ডিসেম্বর ২০২১) সন্ধ্যা ৬ টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছেন এটা আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।
আরো জানায়, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ রাজশাহী বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সেইসাথে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা দমকা ৫০ কিলোমিটার হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিট এবং সূর্যোদয় ভোর ৬ টা ২৮ মিনিট।
এগ্রিকেয়ার/এমএইচ
























