নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ এপ্রিল ২০২২) সন্ধ্যায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া্বিদ তরিফুল নেওয়াজ করিম জানান, রাত পর্যন্ত ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। ঢাকা ছাড়াও দেশের অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে।

তিনি আরোও বলেন, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়  অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে তিনি জানান, সারাদেশের রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলসহ দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এসব অঞ্চলে তাপপ্রবাহ চলমান থাকতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাইদীকোর্ট ৪৫ মিলিমিটার। এছাড়া চাঁদপুর ৬, স্বন্দীপ ২৭, কক্সবাজার ৩৫, শ্রীমঙ্গল ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যান্য স্থানে সামান্য বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

আগামী দুইদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে এবং বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি.। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩০ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ