
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল সারাদেশের কয়েক অঞ্চলে ঝড়বৃষ্টির সাথে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ রোববার (২৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।
২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো: বজলুর রশিদ জানিয়েছেন, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পড়তে পারেন: বাঘায় নতুন জাতের গম চাষ, বিঘায় ফলন হয়েছে ১৮ মণ
সেইসাথে সারাদেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৭২ শতাংশ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ চাঁদপুর ৮৯ মি.মি.। আগামীকাল সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























