নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৫ জুন) পুর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এই আবহাওয়াবিদ জানান, আজ সন্ধ্যা  ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: ভারতীয় জাত বিটল ছাগল পালনে আগ্রহী হচ্ছে মানুষ

রোববার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ১৪৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পড়তে পারেন: কোরবানির পশু কিনে বাড়িতে যেসব যত্ন করবেন

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৯০ শতাংশ।  সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ও কুমিল্লা ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ