নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের ৮ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ বলেন, আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টি প্রবণতা বৃদ্ধি পেতে পারে। রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

দপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।

পড়তে পারেন: শ্রাবন মাসে কি কি সবজি চাষ করবেন, জানুন বিস্তারিত

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সাতক্ষীরা ৩৫ মিলিমিটার।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ %। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৭ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২৩ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ