নিজস্ব প্রতিবেদক, এ্রগ্রিকেয়ার২৪.কম:  দেশের তিন বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে দেখা যায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যথারীতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়াবিদ ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মহোদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। দেশের তিন বিভাগে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের তাপমাত্রা কমতে থাকায় শীত বাড়তে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়- ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২৩ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) পরিবর্তনের সম্ভাবনা নাই।

এগ্রিকেয়ার/এমএইচ