
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শীগগিরই শুরু হবে।
























