ফসল উৎপাদনে জৈব প্রযুক্তির

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ফসল উৎপাদনে জৈব প্রযুক্তির ব্যাবহারে ইসলামী শরীয়ায় কোন নিষেধ নেই বলে মত প্রকাশ করেছেন আলেমেগন।

তারা বলছেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যাবহার ও ফসল উৎপাদনে জৈব প্রযুক্তির ব্যাবহারে ইসলামী শরীয়ায় কোন বিধি নিষেধ নেই।



দেশের ইসলামি বিশারদ ও চিন্তাবিদদের নিয়ে ‘ইসলামী শরীয়ায় কৃষি বিষয়ক উদ্ভাবন ও কৃষি প্রযুক্তি’ শীর্ষক এক মতবিনিময় সভায় আলেমরা এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (২৩ জুলাই ২০১৯) ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) এর উদ্যোগে  ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সচেতনতা ও সর্বস্তরে এর গ্রহনযোগ্যতার নিমিত্তে, কৃষি উদ্ভাবন, তথা জৈব প্রযুক্তি ও জিএমও এবং সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য সবার মাঝে ছড়িয়ে দেয়ার গুরুত্ব নিয়ে আয়োজিত সভায় বক্তারা গুরুত্বপূর্ণ মতামত দেন।

অনুষ্ঠানে এফএফবি’র সিইও মোঃ আরিফ হোসাইন কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে এবং বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্যের বন্দোবস্ত সহ নানান সব প্রতিকূলতা মোকাবিলায়, আধুনিক কৃষি প্রযুক্তি ও জিন প্রকৌশলকিভাবে সাহায্য করতে পারে সে বিষয় আলোকপাত করেন।

অংশগ্রহণকারীরা সম্মত হন যে, জলবায়ু পরিবর্তনের মত বৈশ্বিক অবস্থা এবং আবাদী জমি কমে যাওয়ার ফলে বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পুরন করতে আধুনিক  কৃষিব্যাবস্থা, উদ্ভাবন ও প্রযুক্তি-কে গ্রহণ করা সময়ের দাবি।

আলোচনা সভার সভাপতি এবং এফএফবি-এর চেয়ারম্যান মোঃ আলী হোসেন বলেন, আলেম সমাজ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যাবহার এবং এর প্রয়োজন সম্পরকে  জনসাধারনকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মুফতি মো সাইফুল ইসলাম, খতিব, মাসজিদ-উত তাকওয়া, তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও ধর্ম পরস্পরবিরোধী কোন বিষয় নয়, কুরআন ও হাদিস-এর ব্যাখ্যা অনুযায়ী  আমরা  উল্লেখ করতে চাই যে, ইসলাম আধুনিক কৃষি উদ্ভাবনকে সমর্থন করে।

শাইখ আহমাদুল্লাহ, চেয়ারম্যান, আস সুন্নাহ ফাউন্ডেশন, বলেন, ইসলামি শরিয়াহতে জাগতিক সকল বিষয়তথা কৃষি বিজ্ঞানের নতুন উদ্ভাবন গুলোকে হালাল হিসেবে গণ্য করে যদি তা মানব কল্যানে ব্যবহৃত হয়।

এই গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন, ইসলামি গবেষক মাওলানা হেদায়েতুল্লাহ বলেন, জৈব প্রযুক্তির মত এই প্রক্রিয়াগুলির সাথে আলেম সমাজের সর্বাত্মক সমর্থন আছে।

সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা আলি হাসান তৈয়ব। ফার্মিং ফিউচার বাংলাদেশ’র  কর্মকর্তাসহ সভায় আরও উপস্থিত ছিলেন খতিব মাওলানা আ কাহহার, খাতিব, সাদিকুর রহমান আজহারি, মুহাদ্দিত, মাহমুদুল হাসান, খতিব, মোঃ হেদায়েতুল্লাহ; খতিব, মুস্তাফিজুর রাহমান; খতিব, ড মোঃ আনোয়ার হসসাইন মোল্লা; খতিব, মাওলানা গাজি সানাউল্লাহ রাহমানী; শাইখুল হাদিস, মাওলানা কামরুল ইসলাম রাহমানি; মহদিস, মাওলানাওবাইদুল্লাহ আল কাফি; মুফতি, মাওলানা জাকারিয়া নুর, মাওলানা মাওলানা আলি হাসান তৈয়ব, মাওলানা আমিন ইকবাল,  কনসালট্যাঁন্ট খালিদ সাইফুল্লাহ বখশী।

ফসল উৎপাদনে জৈব প্রযুক্তির ব্যাবহারে ইসলামী শরীয়ায় কোন নিষেধ নেই শিরোনামের সংবাদটির তথ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ও কমুনিকেশন সিনিয়র ম্যানেজার সাদিক উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

আরও পড়ুন: কাজুবাদাম, রাম্বুটান, কচুরিপানার ডাবল বেডে আলু চাষে মিলবে কৃষি ঋণ