নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ৩ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (৮ জুন) আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

এই আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসাথে আগামী ৩ দিনের পূর্বাভাসে বলা হয়েছে- বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

পড়তে পারেন: উকুন মারার মহৌষধ পুদিনা চাষ করুন বাড়ির ছাদে

বুধবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গল ১০৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ২২ মিলিমিটার। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

পড়তে পারেন: কোরবানিতে ভারতের পশু বন্ধ, দেশীয় গরুতেই ঈদ

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৯২ শতাংশ। আজ সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ