নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গরমে হাঁসফাঁস করছে সারাদেশের মানুষ। রাজধানীসহ বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দেখা মিলছে না। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল থেকে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বাষ্পীভবন বেশি। মাটি অনেকটা ভিজে রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ভারতের পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণপশ্চিম রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পড়তে পারেন: চায়না রসুন ১৫০ দেশী ৭০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম

এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: বিনামূল্যে ধানের চারা, ২৪ ঘন্টার মধ্যে বিদুৎ সংযোগ দেবে কৃষি বিভাগ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২৪ মিনিট।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৭ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ৩৫ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৪ ডিগ্রি। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল ৪১ মিলিমিটার।

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ