
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চট্টগ্রাম বিভাগের দুই-এক বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্হায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তায় সারাদেশই বৃষ্টির প্রবণতা কম। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস না পেরোলেও গরম অনুভব হচ্ছে অনেক বেশি। প্রায় সারা দেশের মানুষই গরমে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় কিছুটা স্বস্তির আভাস মিলেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববার (১০ অক্টোবর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুই-এক বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্হায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান আরও জানান, আগামী তিনদিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০%।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৭ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৪ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) সামান্য পারবর্তন হতে পারে। বর্ধিত ৩ (তিন) দিনের আবহাওয়ার অবস্থা উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























