
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বিকেলে ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্যে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ এ এক এম নাজুমল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারীধরনের ভারী বর্ষণ হতে পারে।
তিনি আরও জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের অনেক স্থানে মাঝেমধ্যেই বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪.৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ বিকেলে ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির যে কোনো বিষয়ে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।
এগ্রিকেয়ার/এমএইচ
























